চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে লোকাল পরিবহন শ্রমিকদের নাম ভাঙিয়ে লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে মহড়া

আপলোড তারিখঃ 2018-05-09 ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে লোকাল পরিবহন শ্রমিকদের নাম ভাঙিয়ে লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে মহড়া ছবির ক্যাপশন:
দৌলতদিয়াড়ে পাখিভ্যান চালককে মারধর : যাত্রীদের সাথে অসদাচারণ! নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে লোকাল পরিবহন শ্রমিকদের নাম ভাঙিয়ে লাঠিসোটা সজ্জিত কিছু কথিত শ্রমিক এক পাখিভ্যান চালককে মারধরসহ ভ্যানের যাত্রীদের নামিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে দৌলতদিয়াড় বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত পাখিভ্যান চালক আলুকদিয়ার রমজান আলী প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেছে। ছাত্র-ছাত্রীসহ মা-বাবা এমনকি সাধারণ যাত্রীদের সামনে খারাপ আচরণসহ অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে। লোকাল পরিবহন শ্রমিকদের নাম ভাঙেনো কথিক শ্রমিকরা প্রায় প্রত্যেকদিন রাস্তার উপর লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে মহড়া দিলেও প্রশাসন থাকে নিরব দর্শকের ভূমিকায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এমনটাই অভিযোগ সাধারণ যাত্রীদের। পাখিভ্যান চালক রমজানের অভিযোগ সুত্রে জানা যায়, আালুকদিয়া গ্রামের পাখিভ্যান চালক রমজান আলী গতকাল মঙ্গলবার ২টার দিকে শহীদ হাসান চত্তর থেকে যাত্রী তুলে আলুকদিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। দৌলতদিয়াড় বাস ষ্ট্যান্ডে পৌছালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের লোকাল পরিবহন শ্রমিকদের কথিত কিছু লোক লাঠিসোটা নিয়ে সজ্জিত কিছু ক্যাডার তার ভ্যানের গতিরোধ করেন। এসময় পাখিভ্যানে থাকা যাত্রীদের নামিয়ে দেয়াসহ চালক রমজানকে বেধড়ক মারধর করে মারাতœকভাবে আহত করে। এসময় তারা তার কাছে থাকা মোবাইল ফোন ও ৩’শ টাকা ছিনিয়ে নেয় বলে ভ্যান চালক জানান। পরে আহত ভ্যান চালক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে দুইজনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। আহত পাখিভ্যান চালক আলুকদিয়া গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে। লোকাল পরিবহন শ্রকিকের নাম ভাঙ্গিয়ে দৌলতদিয়াড় বাসষ্ট্যান্ডে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে লাঠিসোটা নিয়ে সজ্জিত কিছু ক্যাডার প্রতিদিনই তাদের দাদাগিরি চালু রেখেছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। কোন সময় যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে, আবার কোন সময় পাখিভ্যান ও ইজিবাইক চালকদের মারধরসহ তাদের গাড়ি ভেঙ্গে দেয়া হচ্ছে। ফলে বঙ্গজ মোড়, হাতিকাটা, আলুকদিয়া ও পার্শ্ববর্তী গ্রামের শত শত ছাত্র-ছাত্রীসহ সাধারণ যাত্রীরা তাদের গন্তব্যে পৌছাতে চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা জানান, প্রতি ট্রিপে টাকা দিলে এ সকল ছোট যানবাহনগুলোকেই চলার অনুমতি দিচ্ছে শ্রমিক নামধারী কিছু প্রভাবশালী ক্যাডাররা। লোকাল পরিবহনে যাত্রী কম হওয়ার অজুহাত দেখিয়ে প্রতিদিন সাধারণ যাত্রীদের হয়রানি করছে তারা। বর্তমানে এ ধরনের যাত্রী হয়রানি ও চালকদের লাঞ্চিত করার ঘটনা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। লোকাল এসকল পরিবহনে শ্রমিকদের প্রতিদিন ট্রিপ থাকে না। যেদিন কারো ট্রিপ অমিট থাকে সেদিন লাঠি হাতে রাস্তার উপর দাঁড়িয়ে যায় এসকল শ্রমিক নামধারী ক্যাডাররা। আর শুরু করে দেয় রাস্তার উপর দাদাগিরি। এছাড়াও ইজিবাইক বা পাখিভ্যানে থাকা ছাত্র-ছাত্রীসহ তাদের মা-বাবাদের সামনে চালকদের অকথ্য ভাষায় গালিগালজ করা হয়। যার সবকিছু মুখবুজে হজম করতে হয় এসকল যাত্রীদের। কারণ এসকল শ্রমিকদের কথার বিরোধীতা করলে আরো বেশি খারাপ আচরণ ফেরত পাওয়ার ভয় থাকে সকলের। যাত্রীরা অভিযোগ করে বলেন, লোকাল পরিবহনে যাত্রী কম হওয়ার অভিযোগে শ্রমিক নামধারী এসকল ক্যাডাররা এ ধরনের হয়রানীমূলক কর্মকান্ড করছে। তবে এরাই আবার টাকার বিনিময়ে কিছু কিছু গাড়ি চলতে দিচ্ছে। বঙ্গজ মোড়, হাতিকাটা, রাজাপুর, আলুকদিয়াসহ আশপাশের এলাকার বাসিন্দাদের একমাত্র বাহন হলো পাখি ভ্যান, ইজিবাইক। এ সকল গাড়িগুলো চলাচলে বাধা দিলে সাধারণ মানুষ কিভাবে চলাচল করবে। তাছাড়া এসকল এলাকার কয়েক হাজার ছাত্র-ছাত্রী স্কুল কলেজে লেখাপড়া করে। তাদেরকেও যাতায়াতের সময় এ ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। সাধারণ যাত্রীরা আরো অভিযোগ করে বলেন, তারা সকাল থেকে সন্ধ্যা অবধি দৌলতদিয়াড় বাসষ্ট্যান্ডে রাস্তার উপর লাঠিসোঠা নিয়ে দাঁড়িয়ে থাকলেও পুলিশ তাদের বিরুদ্ধে কার্যকারী কোন পদক্ষেপ নিচ্ছে না। কিসের ভয়ে কোন কারনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে সড়কের লোকাল পরিবহন শ্রমিক নামে লাঠিসোটা নিয়ে স্বসজ্জিত একদল লোক প্রতিদিন এ ধরণের কর্মকান্ড করলেও তাদের ভয়ে ভুক্তভোগীরা সামান্য আওয়াজটুকু করতে পারে না। কারণ কথা বললে বা কারো কাছে অভিযোগ করলে, এসকল অসহায় চালকগুলোকে আরো বেশি পরিমাণ লাঞ্চিত হতে হয়। লাঠিসোটা নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অতি দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি সর্বত্র।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)