৮’শ পিস ইয়াবাসহ বাগানপাড়ার বিদ্যুৎ আটক

আপলোড তারিখঃ 2018-05-09 ইং
৮’শ পিস ইয়াবাসহ বাগানপাড়ার বিদ্যুৎ আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর মাদকবিরোধী সফল অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের বড় চালানসহ মাদক ব্যবসায়ী আতিকুর রহমান বিদ্যুৎকে (৩৫) আটক করে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার পর চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়া থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলামসহ সঙ্গীও অফিসার নিয়ে চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার মৃত মকছেদ মন্ডলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আতিকুর রহমান বিদ্যুতকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করার কথা জানায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)