ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়ীয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজিজ বক্স (৭৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম কয়েছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত আজিজ বক্স চুয়াডাঙ্গা গাড়াবাড়ীয়া বাগানপাড়ার মৃত. খোরসেন আলীর ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, এলাকার গাড়াবাড়ীয়া বাগানপাড়ার ফজলুল আলীরস ছেলে নজু (৩২) আহত আজিজ বক্সের বড় মেয়ে আসমার নামে বাজে ভাষায় মন্তব্য করে কথা বলতে থাকে। এ সময় আসমার বাবা তার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবন্ডিতা শুরু হয়। এক পর্যায়ে নজু ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ আজিজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে বৃদ্ধ আজিজ আলী রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আহত বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, তার ডান হাতের বৃদ্ধ আঙুলটি কেটে চামড়ার সাথে ঝুলে আছে এবং মাথায় আঘাত পেয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে রেফার্ড করা হতে পারে।
