মেহেরপুরে পূর্ব শত্রুতা জেরে জমির ধান ও বিচালীতে আগুন

আপলোড তারিখঃ 2018-05-09 ইং
মেহেরপুরে পূর্ব শত্রুতা জেরে জমির ধান ও বিচালীতে আগুন ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পূর্ব বিরোধের জের ধরে জিয়ারুল ইসলাম নামের কৃষকের ২ বিঘা জমির ধান ও ২ বিঘা ধানের বিছালি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার রাজাপুর-গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ জিয়ারুল ইসলাম জানান, একই গ্রামের সাইদুল নামের এক ব্যক্তির সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জিয়ারুলের জমিতে চার বিঘা জমির ধান কেটে পরের দিন মাড়াই করার জন্য গুছিয়ে রেখে যান। পরদিন সকালে মাঠে গিয়ে দেখতে পান তাদের গোছানো ধানের পালার মধ্যে থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। পরে সেগুলো নাড়াচাড়া করে দেখতে পান সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, সাইদুলের সাথে পূর্ব বিরোধের জের ধরে সে এ ক্ষতি করেছে। আমি তার বিচার চাই। তিনি আরো জানান, এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)