জীবননগরে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৮

আপলোড তারিখঃ 2018-05-09 ইং
জীবননগরে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে অভিযান চালিয়ে মাদকাসেবীসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত সোমবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল আলম, এসআই জাহিদ হোসেন, এসআই গোলাম মোস্তফা, এসআই সাইদুজ্জামান, এসআই সাইফুল ইসলাম, এএসআই সাজ্জাদুর রহমান, এএসআই মিলন হোসেন ও এএসআই সাহিদুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার উথলী গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর ছেলে তহিদুর রহমান তপু, সেনেরহুদার বুলবুল হোসেনের ছেলে রাজু আহমেদ, দেহাটির হুজুর আলীর ছেলে জহুরুল হক মাসুদ, প্রতাপুরের শহর আলীর ছেলে আব্দুল মজিদ, নতুন চাকলার এবাদ আলীর ছেলে আব্দুল হান্নান, নারায়নপুরের হাতেম আলীর ছেলে আবুল কাশেম, জীবননগর পোস্ট অফিসপাড়ার আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ আলী পান্না ও কুলতলার আনোয়ার আলীর ছেলে সাগরকে গ্রেফতার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)