আলমডাঙ্গায় চোর সিন্ডিকেটের সদস্য আটক : মোটরসাইকেল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-05-09 ইং
আলমডাঙ্গায় চোর সিন্ডিকেটের সদস্য আটক : মোটরসাইকেল উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেল দামুড়হুদা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় মোটরসাইকেল নিয়ে যাওয়া যুবককেও আটক করা হয়। জানা যায়, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের রফিকুল ইসলামের একটি মোটরসাইকেল সোমবার সকালের দিকে পারদূর্গাপুর গ্রামের বায়েজিদ আলীর ছেলে জাকির নিয়ে যায়। সারাদিন অতিবাহিত হওয়ার পরও সে না ফিরলে থানায় অভিযোগ দায়ের করে রফিকুল। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান ও এএসআই মোস্তফা অভিযান চালিয়ে কুমারী ইউপি সদস্য দুর্গাপুর গ্রামের বায়েজিদ হোসেনের ছেলে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য জাকির হোসেন (৩৫) কে আটক করে। এ সময় তার স্বীকারোক্তিতে লাল রংয়ের চুয়াডাঙ্গাÑলÑ১১Ñ৩২২২ নংÑএর ১৫০ সিসি একটি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। গত দুই দিনে আলমডাঙ্গা থানা পুলিশ মটরসাইকেল চোর সিন্ডকেটের চার সদস্যকে আটক ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)