মুজিবনগরে মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ওপেন ডে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2016-10-23 ইং
মুজিবনগরে মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ওপেন ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

`02`

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সচেতনার লক্ষে ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মুজিবনগর থানা চত্ত্বরে ওপেন ডে‘র আয়োজন করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর থানার এসআই যায়েদ, মুজিবনগর থানার সেকেন্ড অফিসার মতিয়ার, এসআই ইয়ামিন প্রমূখ। অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার সকল ওর্য়াড ইউপি সদস্যসহ সকল স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গরা। পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, মুজিবনগর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান যেখানে স্বাধীনতার প্রথম শপথ গ্রহন করা হয়। এই মুজিবনগর ইতিহাসের অনেক কিছু বহন করে । তাই এই স্মৃতি জড়িত মুজিবনগর কে কিভাবে আরো ভালো পর্যটন স্থান করা যায় সে বিষয়ে আমি উপর মহলের সাথে কথা বলব। তিনি আরো বলেন আপনাদের আর একটি বিষয় খেয়াল রাখতে হবে এই স্বাধীনতা বিজড়িত মুজিবনগরে কোন প্রকার মাদক ব্যবসায়ী, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ গড়ে উঠতে না পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)