দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে বৃত্তবানদের নিবেদিত হতে হবে

আপলোড তারিখঃ 2018-05-08 ইং
দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে বৃত্তবানদের নিবেদিত হতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পার্কিং’র ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে দিলীপ কুমার আগরওয়ালা আফজালুল হক: তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পার্কিং’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এফবিসিসিয়াই’র পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সদর হাসপাতাল চত্বরে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলম, এফবিসিসিয়াই’র পরিচালক রিপন হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, হাসপাতালের আরএমও ডা. শামিম কবির, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক মুক্তা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচিসহ সাংবাদিকবৃন্দ। এসময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমাদের প্রত্যেকের পরিশ্রম ও আন্তরিকতার কারনে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে জেলার প্রতিটি উন্নয়নমুলক প্রকল্পের কাজ। কর্মকর্তা নয়, এদেশের একজন নাগরিক হিসেবে, নিজেকে দেশের উন্নয়ন কর্মী হিসেবে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঠিক দায়িত্ব পালনই উন্নয়ন সংশ্লিষ্ট কর্মীদের সাফল্য ও অর্জন। দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত হতে হবে। ইতিমধ্যে এই হাসপাতাল অনেক উন্নয়ন হয়েছে। আমরা নিজ উদ্যোগে আরো উন্নয়নশীল করতে কাজ অব্যাহত থাকবে। পরে সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ও রোগী সাধারণদের সার্বিক খোঁজখবর নেন। পৌর মেয়র ওবাইদুর রগমান চৌধুরী জিপু বলেন, হাসপাতালে আগের থেকে শতভাগ উন্নতি হয়েছে। আর এই উন্নয়নের পিছনে আছেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর, এফবিসিসিআই’র ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, রেডিও টুডের নান্নু। তিনি আরো বলেন, আমরা সদর হাসপাতালকে দেশের প্রথম স্থানে নেয়ার জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। এদিকে জনবল সংকট থাকায় অতি দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)