জীবননগর শিয়ালমারীতে বৃদ্ধাকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-05-08 ইং
জীবননগর শিয়ালমারীতে বৃদ্ধাকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামে রিজিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে র্নিমমভাবে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত এক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই অজ্ঞাত যুবক কি জন্য কুপিয়েছে তার কারণ জানা সম্ভব হয়নি। আহত বৃদ্ধা রিজিয়া খাতুন (৬৫) দামড়হুদা উপজেলার শিয়ালমারী গ্রামের বাজারপাড়ার মৃত সামসুল আলীর স্ত্রী। আহত রিজিয়া খাতুন বলেন, গতকাল সন্ধ্যা ৮টার দিকে আমি নিজ ঘরে বসে খাবার খাচ্ছিলাম। এই সময় অজ্ঞাত এক যুবক আমার ঘরে ঢুকে কোন কিছু না বলেই পিছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে কে বা কারা কি জন্য এমন ঘটনা ঘটিয়েছে আমি জানিনা বলে জানায় এই বৃদ্ধা। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত রিজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ও মুখে কোপের চিহ্ন রয়েছে। তবে আঘাতটি গুরুতর। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসারর জন্য তাকে বাইরে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)