চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ দৌলতদিয়াড়ের শরিফ আটক

আপলোড তারিখঃ 2018-05-08 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ দৌলতদিয়াড়ের শরিফ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: প্যাথেডিনসহ দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার শরিফকে (৪০) আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকাল ৫টার সময় নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ সঙ্গীও ফোর্স দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আজিজুল হকের ছেলে শরিফকে তার বসত বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)