মহেশপুরে ফেন্সিডিল ও মদ উদ্ধার : ৩ জন আটক

আপলোড তারিখঃ 2018-05-07 ইং
মহেশপুরে ফেন্সিডিল ও মদ উদ্ধার : ৩ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে ৩১৪ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। আটকদের মধ্যে ইব্রাহিমের বাড়ি মহেশপুরে হাকিমপুরে ও রফিকুলের বাড়ি গোয়ালহুদা গ্রামে। এছাড়া আটক অন্তরা বেগম যশোর চৌগাছা উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের শফিকুল মোড়লের স্ত্রী। হতকাল রোববার সকালে এগুলো উদ্ধার করা হয়। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল উপজেলার নওদাগ্রাম এলাকায় ঢাকাগামি কোহিনুর পরিবহনে অভিযান চালায়। এসময় বাস থেকে ইব্রাহিম, রফিকুল ও অন্তরা বেগম নামে তিনজনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৩১৪ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল মদ উদ্ধার করে। রোববার সকালে মহেশপুর থানায় উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য জমা দেয় র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)