আলমডাঙ্গায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু : মামলা

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
আলমডাঙ্গায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু : মামলা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক অশান্তির কারণে ওই গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে গৃহবধুর পিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। গতকাল সকাল ১০টার দিকে ফরিদপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে, গত ৬বছর আগে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের রুহুল আমিনের সাথে চুয়াডাঙ্গা সদরের সরিষাডাঙ্গা গ্রামের লাল মিয়ার মেয়ে শিউলি খাতুনের সাথে বিয়ে হয়। সাংসারিক জীবনে নানা অশান্তির কারণে সে রোববার সকালের দিকে ঘরের আড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী শিউলি খাতুনের পিতা লাল মিয়া অভিযোগ করে বলেন, রুহুল আমিন গত কয়েকদিন ধরে যৌতুকের জন্য ২০ হাজার টাকা দাবি করে। শিউলি খাতুন তা দিতে অস্বীকৃতি জানালে তার উপর শুরু করে অমানসিক নির্যাতন। শেষ পর্যন্ত তাকে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঘরে টানিয়ে রাখা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)