তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিট’র উপদেষ্টা-কার্যকরী কমিটি ঘোষণা

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিট’র উপদেষ্টা-কার্যকরী কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:
সভাপতি শেখ সেলিম-কচি সম্পাদক-পবিত্র অর্থ সম্পাদক নিজস্ব প্রতিবেদক: তারা দেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ২০১৮-২০১৯ সালের জন্য উপদেষ্টা ও কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে অধ্যাপক শেখ সেলিম সভাপতি ও রাজীব হাসান কচি সাধারণ সম্পাদক এবং পবিত্র কুমার আগরওয়ালাকে অর্থ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী ও ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়। গতকাল রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে শিক্ষাবৃত্তি, শিক্ষা-চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি পদে অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সহ-সভাপতি এ্যাডভোকেট মুহা.শামসুজ্জোহা, রফিক রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপনুল হাসান (১), যুগ্ম-সাধারণ সম্পাদক রতন আলী (২), সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক দিপংকর দে, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তছলিম উদ্দিন ফিরোজ, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, ক্রীড়া সম্পাদক মিলন বিশ্বাস, কার্যকরী সদস্য শাহ আলম সনি, আব্দুস সালাম, মো: আব্দুস সালাম, কিশোর কুমার কুন্ডু, ডা. তারিকুজ্জামান, আব্দুর রশিদ হীরা, মাফিজুর রহমান মাফি ও এনামুল হক শাহ মুকুলের নাম ঘোষণা করা হয়। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন, চুয়াডাঙ্গা পৌর মেয়র, চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি সভাপতি, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতি সভাপতি, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি সভাপতি, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সেক্রেটারি, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি সভাপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি, বণিক সমিতি আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর সভাপতি, চুয়াডাঙ্গা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ সভাপতি, অধ্যাপক সিদ্দিকুর রহমান. মাহতাব উদ্দীন ও শাহরিন হক মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)