মেহেরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি : ব্যাপক ক্ষতি

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
মেহেরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি : ব্যাপক ক্ষতি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: শনিবার দিনগত গভীর রাতে মেহেরপুরের আমঝুপি গ্রামের একাংশের উপর দিয়ে বয়ে যাওয়া টর্ণেডোর আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কাঁচা ঘরবাড়ি, উড়ে গেছে ঘরের টিন, ভেঙে গেছে প্রচুর ফলজ ও বনজ বৃক্ষ। এছাড়া শিলা-বৃষ্টির কারণে সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক পরিমল সিংহ, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চন্নু। জেলা প্রশাসক জানান, ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করার কাজ চলছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সরকারীভাবে সহযোগীতার আশ্বাস দেন তিনি। আমঝুপি ভূক্তভোগীরা জানান- রাত আড়াইটার দিকে হালকা বজ্র-বৃষ্টি ও ঝড়ো-হাওয়ার এক পর্যায়ে মাত্র এক মিনিটের টর্ণেডোর আঘাত হানে। এতে আমঝুপি গ্রামের পূর্ব-দক্ষিন অংশের বাড়িঘর লন্ড-ভন্ড হয়ে যায়। আম, কাঁঠাল ও লিচু সহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ ভেঙে যায়। ধানসহ ক্ষেতের উঠতি ফসল মাটিতে শুয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। মেহেরপুর পৌরসভার কালাচাঁদপুর বেগম বদরুন্নেসা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের টিনের চাল উড়ে গেছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূরুল বাশার। সদর উপজেলার তেরঘোরিয়ায় সরকারি একটি শতবর্ষী বট গাছ রাতের ঝড়ে উপড়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুবাহ’র তৈরি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দু’পাশে লাগানো আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে মেহেরপুর এনজিও ফোরামের চেয়ারম্যান হালহাজ মো. মোশারফ হোসেন ও ব্র্যাকের মেহেরপুর প্রতিনিধি মোশারফ হোসেন এলাকা পরিদর্শন করেন। এছাড়া মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা-বৃষ্টির কারণে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপসহকারি কৃষি কর্মকর্তাদের দেয়া তথ্য মতে ক্ষতির পরিমান নিরপন করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তাগন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)