উন্নত চিকিৎসার্থে বিএনপি নেতা তরিকুলকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে আজ

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
উন্নত চিকিৎসার্থে বিএনপি নেতা তরিকুলকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে আজ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রিজেন্ট এয়ারলাইন্স’র একটি ফ্লাইটে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্যকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা হবেন তাঁর পরিবারের সদস্যরা। পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম ঠিকমতো ঘুমাতে পারছেন না। হৃৎপি-ে সমস্যা, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও অ্যাজমাও রয়েছে তার। এ ছাড়া তার ওজন কমে গেছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের চিকিৎসা হবে বলে জানিয়েছেন তরিকুলের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত। তরিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রী নার্গিস বেগমও সিঙ্গাপুরে যাচ্ছেন। তাঁর রোগমুক্তি ও শারিরীক সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, ডায়বেটিসসহ নানা রোগে ভোগছেন তরিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)