পানির ট্যাপ চুরি : সিসিটিভি ক্যামেরায় চোর শনাক্ত

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
পানির ট্যাপ চুরি : সিসিটিভি ক্যামেরায় চোর শনাক্ত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বেড়েছে ছিটকে চোরের আবির্ভাব নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডাক্তারের চেম্বার থেকে পানির ট্যাপ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয়তলা থেকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত অভিযুক্তকে সিসিটিভি ক্যামেরা থেকে সনাক্ত করা গেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বেড়েছে ছিটকে চোরের আবির্ভাব। সিসিটিভি ক্যামেরায় সনাক্ত করা গেলেও তারা ধরা ছোয়ার বাইরে। আর আগে হাসপাতাল থেকে বড় ধরনের চুরির ঘটনায় হৈচৈ পড়ে যায়। এদেরকে সনাক্ত করা গেলেও পুলিশ প্রশাসন তাদের নাগালও ছুতে পারছে না। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের ঈদগাপাড়ার নজরুলের ছেলে পান্না সদর হাসপাতালের ২য় তলায় ঘোরাঘুরি করে। পরে ২১৭ ও ২০১৮ নং কক্ষ থেকে ৪টি কলের ট্যাপ খুলে নিয়ে ছটকে পড়ে। এদিকে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ঈদগাপাড়ার পান্নাকে সনাক্ত করে। তার বিরুদ্ধে আইনাগত ব্যব্যস্থা গ্রহন করা হবে বলে জানায়। এর আগে গত ৪ মে হাসপাতালের নিচতলা থেলে কৌশলে একটি সাইকেল চুরি করে নিয়ে ছটকে পড়ে দুই ব্যক্তি। এটাও সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চুরি বৃদ্ধি পাওয়ার পরই হাসপাতাল চত্বরে পুলিশ বসানো হয়েছে। এর মধ্যে থেকেই চুরির ঘটনা ঘটছে। ফুটেজে লোক সনাক্ত করা গেলেও প্রশাসন তাদের টিকিটিও ছুতে পারছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)