সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড অর্জনে কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিককে বিশেষ সম্মাননা

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড অর্জনে কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিককে বিশেষ সম্মাননা ছবির ক্যাপশন:
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কোন কিছুই সহজে আসে না; তিনি কাজ করেছেন, তার স্বীকৃতি পেয়েছেন নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন এক বিরল সম্মানের। এ সম্মানের ধারাবাহিকতায় সাহিদ ট্যুরস এন্ড ট্রাভেলস’র ব্যবস্থাপনা পরিচালক, বিজনেস চেম্বার অব বাংলাদেশ (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিককে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিতে এ আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘টরিক সাহেব সিঙ্গাপুরের রাজা। তাই বলে আমরা রাজা নই; আমরা সেবক হিসেবে জনগণের জন্য কাজ করি। কোন কিছুই সহজে আসে না; তিনি কাজ করেছেন, তার স্বীকৃতি পেয়েছেন।’ সম্মানিত অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিক বলেন, ‘শুধু কাজই করে গিয়েছি; কোন অ্যাওয়ার্ডের কথা চিন্তাও করিনি। তবে এমন একটি অ্যাওয়ার্ড কাউকে অর্জন করতে দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। তারপর থেকে নিরলস ভাবে কাজ করে গিয়েছি। আপনারাও এগিয়ে আসুন; সাহস করে উদ্যোগ নিন, সফল হবেন।’ ব্যক্তিগত জীবনের বর্ণনা দিয়ে বলেন, ‘আমি সংবর্ধনা নিতে চাই না; আমি সকলের সাথে আলাপ করতে, মিশতে ভালোবাসি। যতদিন বেঁচে আছি সকলের ভালোবাসার জন্য কাজ করে যেতে চাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, ‘কেউ কাজ করলে তার স্বীকৃতি পাওয়াটা গৌরবের। পেশাগত ক্ষেত্রে পুলিশ হলেও নিজেকে চুয়াডাঙ্গারই একজন ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই শুধু পুলিশ হিসেবে নয়; চুয়াডাঙ্গার একজন মানুষ হিসেবে এই জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে আপনাদের পূর্ণ সহযোগিতা চাই।’ `` তিনি বলেন, ‘আমাদের পুলিশ সুপার মহোদয়সহ জেলা প্রশাসক চাই মাদক নির্মূলে একসাথে কাজ করতে। আগামীতে একটি মাদকমুক্ত যুব সমাজ চাই। আগামী প্রজন্ম মাদকমুক্ত না হলে এই সম্মানের জায়গাগুলোতে কাউকে খুজে পাওয়া যাবে না।’ বিশিষ্ট শিল্পপতি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘বিদেশী স্বীকৃতি অভাবনীয় অর্জন। আজ টরিক যে স্বীকৃতি পেয়েছে তা তার পরিশ্রমের ফল। আমি টরিকের সাথে কাধে কাধ মিলিয়ে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবো।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সদস্য মো. হবিবুল্লাহ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন। চুয়াডাঙ্গা চেম্বারের সদস্য সচিব খায়রুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবর সম্পাদক এড. তছিরুল আলম মালিক ডিউক, চেম্বারের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম আব্দুর রউফ, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী মো.শাহাবুদ্দিন, জেলা হোটেল-রেস্তোরা, বেকারি, মিষ্টি ও সেমাই মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান বাবু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও বিশেষ মোনাজাত করেন মেহরাব উর রশিদ (শিশু হেফজ শিক্ষার্থী)। বক্তব্য ও আলোচনা পর্ব শেষে সাহিদ ট্যুরস এন্ড ট্রাভেলস’র ব্যবস্থাপনা পরিচালক, বিজনেস চেম্বার অব বাংলাদেশ (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হসপিটালিটি ও ট্যুরিজম ক্যাটাগরিতে সাহিদুজ্জামান টরিকের হাতে গড়া প্রতিষ্ঠান ‘সাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্রাঃ লি.’ সম্মানজনক ‘ সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, জেলা পরিবেশক সমিতি ও জেলা হোটেল-রেস্তোরা, বেকারি, মিষ্টি ও সেমাই মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)