চুয়াডাঙ্গায় দেয়াল চাপায় শিশুর করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
চুয়াডাঙ্গায় দেয়াল চাপায় শিশুর করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোস্টবিহার গ্রামে দেয়াল চাপায় প্রিয়া খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোস্টবিহার গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের মেয়ে প্রিয়া খাতুন গতকাল বিকালে প্রতিবেশী কয়েকজন খেলার সাথীদের সাথে বাড়ীর পাশে কাসেদ মিয়ার বাড়ীতে লুকোচুরি খেলছিল। খেলা করা অবস্থায় কাসেদের পুরাতন মাটির ঘরের ভিতরে শিশু প্রিয়া গেলে হঠাৎ মাটির দেয়াল চাপা পড়ে। পরে বাড়ীর লোকজন দেয়াল পড়ার শব্দ শুনে ছুঁটে যায় এবং প্রিয়াকে দেয়ালের নিচে পড়ে থাকতে দেখে দেয়াল সরিয়ে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। গতকালই জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)