মেহেরপুরে হেরোইনসহ দুইজন আটক

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
মেহেরপুরে হেরোইনসহ দুইজন আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়ার কবরস্থানের কাছে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে ডিবির এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হচ্ছে- শোলমারি গ্রামের সাদি বক্সের ছেলে আব্দুল খালেক ও মাদার আলীর ছেলে জিয়ারুল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করে সদর থানায় নেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)