মদ্যপ অবস্থায় দুইজন আটক : থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
মদ্যপ অবস্থায় দুইজন আটক : থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে রড সিমেন্টের দোকানে হামলা নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে চুয়াডাঙ্গা পৌর কলেজ মোড়ে রড সিমেন্টের দোকানে হামলা, ভাংচুরসহ দোকানি মস্ত মিয়াকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে দুই মাতালসহ কয়েকজন। গতকাল শনিবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় হামলাকারি দু’মাতালকে আটক করে থানা হেফাজতে নেন। আহত মস্তর মামা আমির বাদশা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, পৌর কলেজপাড়ার রাহেন আলীর ছেলে খাইরুল (২৫), ফার্মপাড়ার কাবারেকের ছেলে মিরা (২২) সহ আরো কয়েকজন মদ্যপ অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে বাগানপাড়ার ওমর আলীর ছেলে মস্তর পৌর কলেজ মোড়ে রড সিমেন্টের দোকানে হামলা চালায়। এসময় তারা দোকান ভাংচুরসহ ব্যবসায়ী মস্তকে মারধর করে তার কাছ থেকে নগদ টকা ছিনিয়ে নেয়। সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় হামলাকারী দুই মাতালকে আটক করে থানা হেফাজতে নেন। পরে মস্তর মামা বাদী হয়ে আটক দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)