চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত : আজ দাফন

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত : আজ দাফন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় শুকুর আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার মৃত কলিম উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন রোগি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত মর্ডান ফার্মাসিটিক্যাল লিমিটেডের মার্কেটিং অফিসার পদে দায়িত্ব ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। জানা যায়, গতকাল শনিবার সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা আন্ত:নগর চিত্রা একপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা বেলগাছি রেল গেটের কাছে এসে পৌছায়। শুকুর আলী রেললাইনের পাশে উঠে মাথা ঘুরে পড়ে যায়। এসময় ট্রেনের বগির ধাক্কায় তিনি পাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে এলাকাবাসী জানায়, গত শুক্রবার বিকালে নিহত শুকুর আলীকে রেললাইনের পাশে ঘোরাফেরা করে। পরে কয়েকজন তাকে সরিয়ে দেয়। মৃত্যুকালে নিহত শুকুর আলী স্ত্রীসহ তিন ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজকে সকাল ৯টার সময় জান্নাতল মওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ জালাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)