চুয়াডাঙ্গায় কার্ল মাকর্সের জম্মবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
চুয়াডাঙ্গায় কার্ল মাকর্সের জম্মবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চুয়াডাঙ্গা শহর শাখার আয়োজনে মহামতি কার্ল মাকর্সের দ্বিশততম জন্মবার্ষিকী ও পুঁজি গ্রন্থের সার্ধশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা সিপিবির সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. শহিদুল ইসলাম। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানবমুক্তির সংগ্রামে কার্ল মার্কস ছিলেন উজ্জ্বল বাতিঘর এবং পথপ্রদর্শক। দর্শন, অর্থশাস্ত্র এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লবী চিন্তার প্রয়োগ ঘটানোর পাশাপাশি তিনি সমাজ প্রগতির বিপ্লবী সংগ্রামকে দিয়েছেন বিপ্লবী পথনির্দেশনা। দর্শনের জটিল জগতকে তিনি মানুষের বিপ্লবী কর্মকা-ের উপযোগী করে গড়ে তুলেছিলেন। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রবিণ বাম রাজনীতিবিদ সিপিবি চুয়াডাঙ্গার সদস্য কমরেড খলিলুর রহমান, জাতিয় গণ ফ্রন্ট চুয়াডাঙ্গার আহ্বায়ক লিটু বিশ্বাস, প্রবীণ বাম নেতা সিপিবি চুয়াডাঙ্গার সদস্য রইস উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। আলোচনা সভায় অনান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্রের পরিচালক রিগ্যান এসকেন্দার, যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের আহ্বায়ক শাহেদ জামাল, সিপিবির সদস্য কমরেড আব্দুস সাত্তার, কমরেড সাইফুল ইসলাম, উদীচীর অন্যতম সদস্য ফরিদ আহমেদ, বিপ্লব কুমার, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান খালেক, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বিপ্লব, চুয়াডাঙ্গা ছাত্র ইউনিয়নের সভাপতি শাওন কুমার রায়, সহ-সভাপতি তাসলিমা আলম, প্রতিদিনের নতুন খবরের সাহিত্য সম্পাদক মোল্লা মাহবুব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)