চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ৯ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-05-05 ইং
চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ৯ জন গ্রেফতার ছবির ক্যাপশন:
বিএডিসি ফার্মে শ্রমিক নিয়োগ নিয়োগ নিয়ে সংঘর্ষের ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে বিএডিসি ফার্মে শ্রমিক নিয়োগ নিয়োগ নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার ৯ জন পলাতক আসামী গ্রেফতার হয়েছে। গতকাল রাত ১১টার পর থেকে রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই ওহিদের নেতৃত্বে এএসআই ইমরান, এএসআই শরিফুল ও এএসআই বাচ্চু সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীসহ আশপাশ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পৃথক পৃথক জায়গাসহ বিভিন্ন সময়ে ৪৪২/২০১৬ ইং জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৯ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। আটককৃতরা হলো- নুরনগন কলোনীপাড়ার খাজের পেটের ছেলে ফরিদ (৩৫), মঞ্জুর ডাশার ছেলে নিশান (২২), একছেদের ছেলে মাহাতাব ওরফে মন্তা (৩২), নুরুর ছেলে বাবলু (৪০), মৃত সুসাহেবের ছেলে বাকের (২৫), সাকের (২৩), মালেকের ছেলে চাঁন (২৫), সাজুর ছেলে কাজল (৩৫) ও অলিয়ারের ছেলে বারেক (৩৫)। রাতেই আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানা হাজতে রাখা হয়। আজ ৯ জন আসামীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)