ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলারী সমিতি’র সাধারণ সম্পাদক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, ‘এ বছরেই স্বর্ণ নীতিমালা বাস্তবায়ন করে দিতে চাই। যার কাজ প্রায় শেষের দিকে। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে তাঁরাদেবী ফাউন্ডেশন আয়োজিত বইয়ের প্রকাশনা ও চুয়াডাঙ্গার আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘স্বর্ণ নীতিমালা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে। আমি বাজুস সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার পর থেকে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে এ নিয়ে কাজ করে যাচ্ছি। জুয়েলারী ব্যবসায়ীদের হয়রাণি ও আর তাদের ব্যবসায়ীক বৈধতা নিয়ে প্রশ্ন আর নয়। এই নীতিমালা বাস্তবায়ন হলে জুয়েলারী সমাজ মাথাউচুঁ করে দাড়াতে পারবে। তাদের আর চোরাকারবারীদের মত থাকতে হবে; একটা পরিচয় হবে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাহিদ গ্রুপের চেয়ারম্যান, বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিক, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, অস্ট্রেলিয়া প্রবাসী মনজুরুল ইসলাম জোয়ার্দ্দার, ধর্ণাঢ্য ব্যবসায়ী আলী মর্তুজা তুহিন প্রমূখ।
