দলমত নির্বিশেষে আসুন সবাই চুয়াডাঙ্গাকে তুলে ধরি : সাহিদুজ্জামান টরিক

আপলোড তারিখঃ 2018-05-05 ইং
দলমত নির্বিশেষে আসুন সবাই চুয়াডাঙ্গাকে তুলে ধরি : সাহিদুজ্জামান টরিক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জমকালো আয়োজনে দু’টি বইয়ের প্রকাশনা ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিনের সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিদ গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গার সন্তান সিঙ্গাপুরের কৃতি ব্যবসায়ী আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিক। তিনি বলেন, ‘জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন চুয়াডাঙ্গা প্রেসক্লাব। এখানে আসতে আমার সব সময়ই ভালো লাগে। জেলার উন্নয়নে কোন মতভেদ নেই; দলমত নির্বিশেষে আসুন সবাই মিলে চুয়াডাঙ্গাকে তুলে ধরি। সবার মধ্যেই কোন না কোন গুণ আছে। তা মেলে ধরতে হবে। নিজেকে উপলব্ধি করতে হবে; জাগিয়ে তুলতে হবে নিজেকে। তবেই সফলতা আসবে।’ সর্বশেষে তিনি বন্ধুবর এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালার লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)