ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মাদকবিরোধী অভিযান চালিয়ে পারকৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটককৃত ভুট্টুকে গতকালই দামুড়হুদা মডেল থানায় সোপার্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পৌনে ৩ টার দিকে দর্শনা রামনগর-পরানপুর সড়কের ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রামনগর-পরানপুর সড়কের ব্রিজ সংলগ্ন স্থানে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পারকৃষ্ণপুর গ্রামের বাজারপাড়ার মৃত ফকির মোহাম্মেদের ছেলে আনোয়ার হোসেন ভুট্টু একটি বাজারের ব্যাগে ১কেজি গাজা নিয়ে পরানপুরের উদ্দেশ্য যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়। আটককৃত আসামিকে গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপার্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
