মেহেরপুর শিল্পকলা একাডেমির নতুন কমিটিকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-05-05 ইং
মেহেরপুর শিল্পকলা একাডেমির নতুন কমিটিকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর থিয়েটারের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনা প্রদান করা হয়। মেহেরপুর থিয়েটারের সভাপতি মোহা. হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও সম্মিলত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম শাহীন। মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুল হক, সহকারী শিক্ষক শ্বাশত চক্রবর্তী নিপ্পন প্রমুখ। এরআগে জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় ও তাদের হাতের ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুরের স্থানীয় শিল্পীরা এতে সংগীত ও নৃত্য প্রদর্শন করেন। বিপুল পরিমান দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)