মুক্তিযোদ্ধার সন্তানদের ৩৫ কোটি টাকা শিক্ষাবৃত্তি দেবে ভারত

আপলোড তারিখঃ 2018-05-04 ইং
মুক্তিযোদ্ধার সন্তানদের ৩৫ কোটি টাকা শিক্ষাবৃত্তি দেবে ভারত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মুক্তিযোদ্ধাদের কল্যাণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে ৩৫ কোটি টাকা শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ভারতীয় হাইকমিশন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ বৃত্তি প্রকল্পের ঘোষণা করে ভারতীয় হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের এক হাজার করে মোট দুই হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ৫০ হাজার টাকা করে বৃত্তি পাবেন। এই প্রকল্প চলমান পুরাতন বৃত্তি প্রকল্পের সঙ্গে একসঙ্গে চালানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর পুরাতন বৃত্তি প্রকল্পের আওতায় স্নাতক পর্যায়ের ৪০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। আর নতুন প্রকল্পের জন্য মোট এক হাজার ৬২১ জন (স্নাতক পর্যায়ের এক হাজার জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬২১ জন) শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। ঢাকা বিভাগের শিক্ষার্থীদের হাতে গতকাল বৃহস্পতিবার চেক হস্তান্তর করা হয়। পরবর্তী কয়েক সপ্তাহে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, কুমিল্ল, বরিশাল, যশোর এবং ময়মনসিংহের শিক্ষার্থীর হাতে চেক হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)