জীবননগরে ছাদ থেকে পড়ে শিশু শাহিন জখম

আপলোড তারিখঃ 2018-05-04 ইং
জীবননগরে ছাদ থেকে পড়ে শিশু শাহিন জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরের পেয়ারাতলায় ছাদ থেকে পড়ে শাহিন (৮) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জখম শিশু শাহিন জীবননগর উপজেলার পেয়ারাতলায় শাহাজাহানের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল শিশু শাহিন নানির বাড়ির ছাদে ধান নেড়ে দিচ্ছিল। হঠাৎ পা ফসকে শাহিন ছাদ থেকে মাটিতে পড়ে যায়। এতে শিশু শাহিন গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা জখম শাহিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু শাহিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে শাহিন এখন অনেকটা উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)