মদনায় ছাত্রীকে শিক্ষকের অনৈতিক প্রস্তাব : ফেসবুকে ভাইরাল

আপলোড তারিখঃ 2018-05-04 ইং
মদনায় ছাত্রীকে শিক্ষকের অনৈতিক প্রস্তাব : ফেসবুকে ভাইরাল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: মদনায় ফেসবুকে শিক্ষক কর্তৃক ৯ম শ্রেণীর ছাত্রীকে অনৈতিক প্রস্তাব ভাইরাল হওয়া ঘটনাকে কেন্দ্র করে গ্রামজুড়ে বইছে আলোচনা সমালচনার ঝড়। জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ইনামুল হক দীর্ঘদিন যাবত শিক্ষকতার পাশাপাশি বাড়িতে প্রাইভেট পড়ায়। এই সুযোগে সে বিভিন্ন সময় ছাত্রীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত তিনদিন আগে একই বিদ্যালয়ের তার কাছে প্রাইভেট পড়–য়া ৯ম শ্রেনীর এক ছাত্রীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। এমতবস্থায় ওই ছাত্রী মোবাইলফোনে শিক্ষকের কথা রেকর্ড করে ফেসবুকে ভাইরাল করে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে এলাকার পরিস্থিতি দেখে গতকাল সন্ধায় শিক্ষক মদনা গ্রাম থেকে গোপনে পালানোর চেষ্টা করলে জিরাট গ্রামের মাঠ থেকে গ্রামবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে। এসময় উৎসুক জনতা গ্রামের পুলিশিং কমিটি ও স্কুল পরিচালনা কমিটির কাছে শিক্ষক ইনামুলকে হস্তান্তর করে এবং উপযুক্ত বিচার দাবী করে। এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির কাছ থেকে জানা যায়, এ ঘটনায় শিক্ষক ইনামুলের বিরুদ্ধে গ্রামের ছাত্রী অভিভাবকদের একটি লিখিত অভিযোগ এসেছে। বর্তমানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাইরে আছে তাই আগামীকাল শনিবার শালিস বসবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইনামুলের কাছে জানতে চাইলে তিনি তার অপরাধের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)