ইয়াবা ও ফেন্সিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-05-04 ইং
ইয়াবা ও ফেন্সিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ সেলিনা পারভীন বিউটি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিউটি ওই এলাকার মৃত শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯৮ পিচ ইয়াবা ও ২২ বোতল ফেন্সিডিলসহ বিউটিকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)