ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি মেহেরপুরের বর্তমান ডিসি পরিমল সিংহের স্থলাভিষিক্ত হবেন। এদিকে, মেহেরপুরের ডিসি পরিমল সিংহকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানান তিনি। সদ্য নিয়োগ পাওয়া মেহেরপুরের নতুন ডিসি আনোয়ার হোসেন ২০১৫ সালের ২৩ নভেম্বর জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।
