বোরো ধান কাটায় ব্যস্ত জীবননগরের কৃষকরা

আপলোড তারিখঃ 2018-05-03 ইং
বোরো ধান কাটায় ব্যস্ত জীবননগরের কৃষকরা ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরো ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর আশানুরুপ ফলন ভাল পেয়ে কৃষকরা অনেক খুশি। উপজেলায় ইতোমধ্যেই বোরো ধান কাটা মাড়াই শুরু হয়েছে। তবে কৃষি শ্রমিক সংকটের কারণে কৃষকরা কিছুটা ভোগান্তিতে পড়ছেন। কৃষকরা জানান সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকসহ প্রতি বিঘা প্রতি প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা ব্যয় হয়েছে। উপজেলার বিভিন্ন ধানের বাজারে প্রকারভেদে ধান বিক্রি হচ্ছে মণ প্রতি ৯৫০ থেকে ১ হাজার টাকায়। ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভের আশা করছেন। উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের কৃষক শরিফুল ও আবুবক্কর সিদ্দিক মিলন জানান, জমিতে ধানের ভালো ফলন দেখে তারা খুব আনন্দিত। বাজারে ধানের দামও ভালো। কিন্তু শ্রমিক সংকট থাকায় মাড়াইয়ের খরচ বেশি পড়ছে বলে তারা জানান। এক বিঘা জমির ধান কাটতে শ্রমিকদেরকে এবার সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা দিতে হচ্ছে। গত বছর এ খরচ ছিল আড়াই থেকে ৩ হাজার টাকা। জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এ বছর জীবননগর উপজেলায় বোরো ধানের ফলন বেশ ভালো হয়েছে। বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ ধান পাচ্ছেন কৃষকরা। ইতোমধ্যেই উপজেলায় বিভিন্ন গ্রামের কৃষকরা বোরো ধান কাটা শুরু করেছে। তবে মাঝে একটু বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারনে উপজেলার কয়েকটি গ্রামে অল্প সংখ্যক কৃষকের জমিতে ব্লাস্ট রোগ দেখা যায়। তবে এতে তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আবাদ ধানের মধ্যে ব্রি-ধান ২৮, ২৯, ৫৮, হাইব্রিড এবং মিনিকেট ধান চাষ করা হচ্ছে। তবে ফলন বেশি হওয়ায় অধিকাংশ কৃষক ২৯ জাতের ধান আবাদ করছেন। উপজেলায় এখনো সরকারীভাবে বোরো ধান কেনা শুরু হয়নি। বর্তমান যে ধানের বাজারমূল্য তাতে কৃষকরা বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা লাভবান হবেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)