গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-05-03 ইং
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামে বিদ্যুস্পৃষ্ট হয়ে সাজিদুল ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সাজিদুল ধানখোলা মাঠপাড়ার হাফিজুল ইসলামের ছেলে। গতকাল বুধবার ১১টার দিকে বাড়ির বিদ্যুতের আর্থিং এর তারের সাথে জড়িয়ে শিশুটি মারাত্মকভাবে আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে বেলা ১২টার দিকে হাসপাতালের আরএমও ডা. এমকে রেজা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)