ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সেভেন আপের বোতলে রাখা কীটনাশক খেয়ে তাসনিম আক্তার প্রাপ্তি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাসনিম উপজেলার উথলী গ্রামের শহিদুল হকের মেয়ে এবং উথলী আইডিয়াল প্রি-ক্যাডেটের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
তাসনিমের পিতা শহিদুল হক জানান, ধানের ক্ষেতে ব্যবহারের পর অবশিষ্ট কীটনাশক সেভেন আপের বোতলে করে বাড়িতে রেখে দেন। সোমবার দুপুরে তার শিশু কন্যা তাসনিম সেভেন আপ ভেবে ভুল করে ওই কীটনাশক পান করে। এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে। গতকাল বাদ আসর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়।
