ছবির ক্যাপশন:
ঝিনাইদহ-যশোর সড়কে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মাহাবুবুর রহমান (৩৬), বাকুয়া গ্রামের আল-আমিনের স্ত্রী হাজেরা বেগম (২৩), যশোরের নওয়াপাড়ার বসুন্দিয়া এলাকার আসলাম হোসেন (৪৫) ও ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন ও তার মেয়ে পাপিয়া খাতুন (২০)। নিহত কামালের আরেক মেয়ে শিশু ইলমা (৫) ও লাউদিয়ার সোহেলসহ ৩ ইজিবাইক যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে শিশু ইলমার অবস্থা সংকটাপন্ন। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, প্রচন্ড ঝড়বৃৃষ্টির মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে আলু বোঝাই ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাবুল ইসলাম, আসলাম হোসেন ও কামাল হোসেন নিহত হন। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় পাপিয়া খাতুন ও হাজেরা বেগমের। এসময় আহত হন ইজিবাইকের আরো ৩ যাত্রী। আহতদের মধ্যে শিশু ইলমার অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার। হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহেল জানান, ঝড়বৃষ্টির কারণে আলু বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে মাথায় নিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় প্রচন্ড ঝড়ে ওই গাছের ডালটি ইজিবাইকের উপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে দুইজন মৃত্যুবরণ করেন বলে জানান আহত সোহেল।