খালি প্যাকেটের ওজন বেশি হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-05-01 ইং
খালি প্যাকেটের ওজন বেশি হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
হিজলগাড়ি বাজারের বনফুল মিষ্টি মেলায় মোবাইল কোর্টের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের হিজলাগাড়ি বাজারের বনফুল মিষ্টি মেলা নামক একটি হোটেলে অভিযান চালিয়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। এক কেজি মিষ্টি সরবরাহের খালি প্যাকেটের গ্রহণযোগ্য পরিমাপ সর্বোচ্চ ৪০ গ্রাম হলেও ওই হোটেল থেকে থেকে সব্বোর্চ ১৫০ গ্রাম পর্যন্ত পাওয়া গেছে। গ্রহণযোগ্য ওজন তুলণায় বেশি হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় হোটেলের মালিক লাভলু মিয়াকে অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ও ৫৩ ধারায় পরিমাপে কারচুপি এবং ভোক্তাদের স্বাস্থ্যহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বনফুল মিষ্টি মেলা নামক হোটেল মালিক লাভলু মিয়াকে ৫ হাজার টাকা টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে। তার হোটেলের এক কেজি মিষ্টি বিতরণের খালি প্যাকেটের ওজন ৪০ গ্রাম গ্রহণযোগ্য ওজনের বীপরিতে ৭০-৮০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। একই ভাবে ২ কেজি মিষ্টি বিতরণের খালি প্যাকেটের ওজন ৭০ গ্রাম গ্রহণযোগ্য ওজনের বীপরিতে ১০০-১৫০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)