ছবির ক্যাপশন:
এসএম শাফায়েত: সীমান্ত শহর দর্শনায় একটি থানা বাস্তবায়ন করার ব্যাপারে খুলনা রেঞ্জ ডিআইজি বলেছেন, ‘দর্শনাতে একটি থানার জন্য কাগজপত্র পাঠিয়েছি; যা সরকারের চুড়ান্ত পর্যায়ে আছে। আশাকরি খুব শিঘ্রই এটা থানা হিসেবে স্বীকৃতি পাবে।’ গতকাল সোমবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত খুলনা রেঞ্জের দশ জেলার পুলিশ সুপারদের নিয়ে অপরাধ পর্যালোচনা ও আরএএল সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ‘এই থানার সাথে জনগণের সম্পৃক্ততা যত বৃদ্ধি পাবে ততই আইন শৃঙ্খলা উন্নত হবে, কমে আসবে মাদকের আগ্রাসন।’
