জয়রামপুরে ট্রাকের ধাক্কায় ৭ সিএনজি যাত্রী আহত

আপলোড তারিখঃ 2018-05-01 ইং
জয়রামপুরে ট্রাকের ধাক্কায় ৭ সিএনজি যাত্রী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জয়রামপুর কাঠালতলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ৭ সিএনজি যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে সিএনজি যাত্রী সোহরাবকে (৫০) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গতকাল সোমবার সন্ধা ৭ টার দিকে জয়রামপুর কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। আহত সোহরাব দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের গাঙপাড়ার মৃত. মোবারক মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭দিকে জয়রামপুর কাঠালতলার মোড়ে একটি সিএনজিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ৭ যাত্রী জখম হয়। পরে সোহরাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, সোহরাবের বাম পা ভেঙ্গে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা এখন উন্নতির দিকে। এ দিকে আহত ৬ জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)