জীবননগরে খুলি বিহীন শিশু ভূমিষ্ঠ! উৎসুক জনতা ভিড়

আপলোড তারিখঃ 2018-05-01 ইং
জীবননগরে খুলি বিহীন শিশু ভূমিষ্ঠ! উৎসুক জনতা ভিড় ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর শহরের একটি ক্লিনিকে মাথার খুলি বিহীন এক শিশু ভূমিষ্ঠ হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জীবননগর শহরের ক্রিসেন্ট ক্লিনিকে ওই শিশুর জন্ম হয়। জানা গেছে, সোমবার বিকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে লিপি খাতুনের (২২) প্রসাব বেদনা উঠলে জীবননগর শহরের ক্রিসেন্ট ক্লিনিকে ভর্তি করে সিজারিয়ান করা হয়। সিজারিয়ানের পরে লিপি খাতুন একটি মাথা বিহীন শিশুর জন্ম দেয়। এদিকে শিশু দেখতে ওই ক্লিনিকের সামনে উৎসুক জনতা ভিড় জমায়। এ শিশুর জন্মের ব্যাপারে ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, যে শিশুটির জন্ম হয়েছে তাকে অ্যানেনকেফালী বলে। এটি মুলত জিনগত ও ভিটামিনের অভাবজনিত কারনে এ সমস্ত শিশুর জন্ম হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)