দেশে উন্নয়ন করতে হলে ব্যবসা বাণিজ্যের কোন বিকল্প নেই

আপলোড তারিখঃ 2018-05-01 ইং
দেশে উন্নয়ন করতে হলে ব্যবসা বাণিজ্যের কোন বিকল্প নেই ছবির ক্যাপশন:
জীবননগরে এএনজেএম এগ্রো অটো রাইসমিলের উদ্বোধনকালে এমপি টগর জীবননগর অফিস: জীবননগরে এএনজেএম এগ্রো অটো রাইসমিলের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ অটো রাইসমিলের উদ্বোধন করা হয়। নাসির উদ্দিনের সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অটো রাইসমিলের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, ক্ষুদা মুক্ত দারিদ্র মুক্ত দেশ গড়তে কৃষকের যে অবদান তা কখনই ভুলবার নয়। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশ আজ মধ্যে আয়ের দেশ হিসাবে বিশ্বে পরিচিত লাভ করেছে তার সাথে সাথে আজ দেশের মানুষ আধুনিক পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করছে এবং লাভবান হচ্ছে। জীবননগর পৌর মেয়র ও এএনজেএম এগ্রো অটো রাইসমিলের সত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, গোল্ডমাইন মার্কেটিং এন্ড ডিস্টিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানুর রহমান, মাই টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার এসকে লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান কাদের প্রধান সহ উপজেলার সকল ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী মহল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আ. সালাম ঈশা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)