সাহিদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস সিঙ্গাপুর-৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ডে ভূষিত

আপলোড তারিখঃ 2018-04-30 ইং
সাহিদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস সিঙ্গাপুর-৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ডে ভূষিত ছবির ক্যাপশন:
বিডিচ্যাম’র প্রেসিডেন্ট ও সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ী চুয়াডাঙ্গার কৃতি সন্তান টরিক’র মালিকাধীন নিজস্ব প্রতিবেদক: সাহিদ গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের মালিকানাধীন সাহিদ ট্রাভেলস এন্ড ট্যুরস প্রাঃ লিমিটেড এবার সিঙ্গাপুর-৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড ২০১৮ সম্মানে ভূষিত হয়েছে। সিঙ্গাপুর বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নিবন্ধিত সিঙ্গাপুর-চায়না ভিত্তিক বাণিজ্য ও শিল্প সম্পর্কিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সোশ্যাল ক্রাউড টেকনোলজি সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিকের মালিকানাধীন সাহিদ ট্রাভেলস্ এন্ড ট্যুরসকে সিঙ্গাপুর-৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করে সম্মানিত করেছে। সিঙ্গাপুরের ৩ লক্ষ ৮১ হাজার ২০৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য থেকে সুনাম, দক্ষতাসহ অন্যান্য মানদন্ডের ভিত্তিতে বাছাইকৃত ৫০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ক্যাটাগরিতে ১০৩টি প্রতিষ্ঠানকে চুড়ান্তভাবে ‘সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হয়। মোট ১১টি ক্যাটাগরিতে অটোমেটিভে ৮, বিল্ডিং নির্মাণে ৮, বিউটি এন্ড ওয়েলনেস ১২, কনজ্যুমার বিজনেস ৫, ফুড এন্ড বেভারেজ ২০, এডুকেশন এন্ড লার্নিং ১১, ইনটেরিয়র ১৫, সাপ্লাই চেইন ১, মেরিটাইম ১, প্রফেশনাল সার্ভিস ১৯ ও হসপিটালিটি এন্ড ট্যুরিজমে ৩টি প্রতিষ্ঠান এই সম্মাণ অর্জন করে। এরমধ্যে হসপিটালিটি এন্ড ট্যুরিজম ক্যাটাগরিতে সাহিদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস এই অনন্য সম্মাণ অর্জনে সক্ষম হয়। এরআগে ২০১৫ সালে সাহিদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস ‘এসএমই প্রেসটিজ এ্যাওয়ার্ড ২০১৫’ অর্জন করে। সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড ২০১৮ ওয়েব সাইটে প্রাপ্ত তথ্যে জানা যায়, সিঙ্গাপুরের ছোট-মাঝারি শীর্ষ শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন সৃষ্টিশীলতা ও দক্ষতাকে দেশে বিদেশে ক্রেতা এবং ব্যবসায়ীদের সামনে মেলে ধরতেই সিঙ্গাপুর-৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড প্রদান করে থাকে সিঙ্গাপুর-চায়না বিজনেস এক্রিডিটেশন প্রোগ্রাম ফর সিঙ্গাপুর স্যোশ্যাল ক্রাউড। এই এ্যাওয়ার্ডের প্রদানের লক্ষ্য হল- পণ্যের সর্ব্বোচ্চ মান বজায় রেখে ভোক্তাদের সেবা প্রদানে সচেতনতা সৃষ্টি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের টেকসই মান উন্নয়ন। সিঙ্গাপুরে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে বিগত অর্থ-বছরে যেসব প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার সাড়ে ৪ লক্ষ ডলারের অধিক; প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর সংখ্যা ২০০, কোম্পানির পরিচালক/শেয়ার হোল্ডারদের বিরুদ্ধে কোন মামলা নেই এবং বিগত ২ বছরে সিঙ্গাপুর ভোক্তা সমিতি কিংবা জনশক্তি মন্ত্রণালয়ের কোন অভিযোগ নেই, সিঙ্গাপুরের স্থানীয় সরকারের সকল শর্ত ও মানদন্ড পূরণে সক্ষমতা অর্জন করেছে এমন সব প্রতিষ্ঠানের মধ্য থেকেই চুড়ান্তভাবে সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড’র জন্য নির্বাচিত করা হয়। সিঙ্গাপুর-৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানকে কর্মদক্ষতা ও সুনামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্থানীয় ও বৈদেশিক বাজারে এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানের ব্যবসা, সেবা পণ্য ও ব্রান্ড ক্রেতা সাধারণের মাঝে বিশ্বাসযোগ্য সুনাম বয়ে আনে। সেই সাথে এ্যাওয়ার্ড প্রাপ্তদের সম্মানে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যেখানে ট্রফি প্রদানসহ গ্রান্ড রিসিপশন ও ডিনারের আয়োজন থাকে। প্রকাশ করা হয় ৫০ হাজার প্রিন্ট ও ডিজিটাল কপি ম্যাগাজিন; যেখানে এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান ও এর কর্ণধরদের বিস্তারিত সাফল্য গাঁথা উল্লেখ করা হয়। সিঙ্গাপুরের প্রভাবশালী পত্রিকা ‘দ্য স্ট্রেইটস্ টাইমস’ এবং ‘ফোর্বস (এশিয়া)’ এ প্রকাশিত হয় ফিচার। ফলে ‘সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন এক অনন্য সম্মানের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)