চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ রেলপাড়ার সজিবকে (৩১) আটক করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে রেলপাড়া নিজ বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হাজতে সোপর্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত শফিকুল ইসলাম মিন্টুর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সজিবকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।
