মাদক চোরাচালানের হোতাসহ আটক-৪ : ৫শ’ ২০পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-04-30 ইং
মাদক চোরাচালানের হোতাসহ আটক-৪ : ৫শ’ ২০পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
মহিলা কলেজ যাত্রী ছাউনির নিকট আলমডাঙ্গা থানা পুলিশের সফল মাদক বিরোধী অভিযান আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৫শ ২০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মাগুরা জেলার নতুন বাজার সাহাপাড়ার সাধন সরকারের ছেলে মিলন (৩৮) ও মাগুরা জেলার শালিকা উপজেলার খিলগাতি গ্রামের মৃত নওশের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৯)। রোববার আলমডাঙ্গা শহরের মহিলা কলেজের পিছনের সড়কের যাত্রী ছাউনির নিকট থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মহিলা কলেজের পিছনের সড়কের যাত্রী ছাউনির নিকট অভিযান চালায়। অভিযানে মিলন ও আব্দুর রাজ্জাককে আটক করে। আটকের পর মিলনের কাছ থেকে ৩শ’ পিস ও রাজ্জাকের কাছ থেকে ২শ’ ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চেীকস দল অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫শ ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা যায় তারা আন্ত:জেলা মাদক সিন্ডিকেট ও চোরাকারবারী দলের গডফাদার হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানা ও কালিগঞ্জ উপজেলায় একাধিক মাদক মামলা রয়েছে। আটক দু’জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ``এদিকে. জামজামি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে। গতকাল রোববার সকালের দিকে তাদের পান বরজের ভেতর থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-ঘোষবিলা গ্রামের মৃত ভালাই মন্ডলের ছেলে গেলাম সরোয়ার (৫০) ও হরিনাকুন্ডু থানার ধুলিয়া গ্রামের টুনু নস্করের ছেলে মানোয়ার (৪৬)। আটকের পর তাদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)