মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের ঈদগাহ পাড়ায় একটি স্যালো ইঞ্জিন চালিত আলগামনের সাথে পাল্লা দিতে গিয়ে রুদ্র নামের এক মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। রুদ্র মেহেরপুর শহরের ঈদগাহপাড়ার কলিম উদ্দিনের ছেলে। তার একটি পা ভেঙে গিয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি আলগামনের সাথে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন রুদ্র। এসময় সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানায়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
