কার্পাসডাঙ্গায় জমিতে পানি দেয়া নিয়ে মারামারি : আহত-১

আপলোড তারিখঃ 2018-04-30 ইং
কার্পাসডাঙ্গায় জমিতে পানি দেয়া নিয়ে মারামারি : আহত-১ ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামে জমিতে পানি দেওয়া নিয়ে মারামারির ঘটনায় আলমগীর নামের একজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামের মাঝপাড়ার মো. নুর বকসের ছেলে আলমগীর (২৯) সাথে জমিতে পানি দেওয়া নিয়ে তার চাচাতো ভাই জিন্নাতের ছেলে সালাম (৩২) মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে সালাম তার দেশীয় দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে। এসময় আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন আলমগীরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আলমগীরের মাথায় ১০টি সেলাই দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)