জীবননগর থানা পুলিশের অভিযানে আটক-৬

আপলোড তারিখঃ 2018-04-30 ইং
জীবননগর থানা পুলিশের অভিযানে আটক-৬ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবীসহ ৬ জুয়াড়ী আটক হয়েছে। আটকৃকতরা হলো- জীবননগর পৌরসভার ৪নং ওর্য়াডের দৌলৎগঞ্জ পাড়ার মৃত আ. রহমান শেখের ছেলে মাদকসেবী উজ্জল (৩৫), একই উপজেলার উথলী গ্রামের আজিজের ছেলে জোয়াড়ী নাজমুল (১৫), ইসরাইলের ছেলে জাহিরুল (৩১), নাগর আলীর ছেলে ইলিয়াস (২৫), উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের শেখ মোজাফফরের ছেলে ওসমান গনি (২৫) ও মৃর্গীমারী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে মাহাবুলকে (৪২)। জানা যায়, রবিবার বিকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এএসআই সাজ্জাদ ও এএসআই শাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পৃথক অভিযানে মাদকসেবী ও জুয়াড়ীদেরকে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)