আ.লীগ সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে

আপলোড তারিখঃ 2018-04-29 ইং
আ.লীগ সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে ছবির ক্যাপশন:
জীবননগরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এমপি টগর জীবননগর অফিস: জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর মুক্তিযোদ্ধা রোডের পাশে প্রস্তাবিত স্থানে প্রধান অতিথি থেকে ২ কোটি ২০ লক্ষ ৬৯ হাজার ৩৩১ টাকা ব্যয়ে জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধি করাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করতে দলীয় নেতাকর্মিদের আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, জীবননগর পৌর প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, শামসুল আলম সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, দলিল উদ্দিন দলুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)