ছবির ক্যাপশন:
দর্শনা-হিজলগাড়ী সড়কে ভুট্টা ভর্তি ট্রাক-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষ
ঘটনাস্থল থেকে ফিরে ওয়াসিম রয়েল: চুয়াডাঙ্গার দর্শনা-হিজলগাড়ী সড়কে ভুট্টা ভর্তি ট্রাক ও ভুট্টা ভর্তি পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে অভাবের সংসারে ভাড়ার টাকা আর সংসারের বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না পাখিভ্যান চালক লিটনের। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ভুট্টা ভর্তি পাখিভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে অপরদিক থেকে আসা ভুট্টা ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে রেল ইয়ার্ড থেকে ভুট্টা ভর্তি ট্রাক (ঝিনাইদহ-ট-০২-০০৬৪) গাড়িটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দর্শনা-হিজলগাড়ী সড়কের অভিমুখে দর্শনা হল্ট ষ্টেশনের গেট সংলগ্ন স্থানে পৌছুলে অপরদিক থেকে আসা দর্শনা দক্ষিন চাঁদপুর গ্রামের কাঁচাবাজার পাড়ার দলু মন্ডলের ছেলে লিটন মন্ডল (৩৫) ভুট্টা ভর্তি ভ্যানটিকে ধাক্কা দেয়। লিটন তার ভ্যান নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাক ড্রাইভারের বেপোরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে গতিরোধক সিগন্যাল না মেনে নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশে থাকা দক্ষিন চাঁদপুর গ্রামের ওসমান গনির ছেলে বাবু (৩০)’র খালি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবু ভ্যান ছেড়ে দ্রুত লাফ মেরে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। পরপরই আকন্দবাড়ীয়া গ্রামের জাহিদ হাসান (২০)’র বাইসাইকেলের উপরে ট্রাকের চাকা তুলে দেয়। অবশেষে একই পাশে থাকা দক্ষিন চাঁদপুর গ্রামের কাচাঁবাজারপাড়ার দলু মন্ডলের ছেলে লিটন মন্ডলের ভুট্টা ভর্তি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় দরিদ্র ভ্যানচালক লিটন। এ সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে যাওয়া চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে দর্শনা হল্ট স্টেশনের জিআরপি পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাক ড্রাইভার দ্রুত এসে রাস্তার গতিরোধক অমান্য করে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটায়। এ বিষয়ে ট্রাক ড্রাইভার ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু থানার কিসমত ঘোড়াগাছী গ্রামের আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম শামিম বলেন, আমি ভুট্টা ভর্তি করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এসময় গতিরোধ সিগন্যাল খেয়াল না করতে পেরে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেনসহ স্থানীয় পুলিশ সদস্যরা। এছাড়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত লিটনের লাশের পাশে পরিবার পরিজন, হাজার হাজার ট্রেন যাত্রীসহ স্থানীরা ভীড় জমায়। এরিপোর্ট লেখা পর্যন্ত যেহেতু ঘটনাস্থল দর্শনা হল্ট স্টেশনের আওতাধীন তাই লিটনের লাশ জিআরপি পুলিশের হেফাজতে রয়েছে।
