আহত ১০ : ৬ মুরব্বির ওপর নিষেধাজ্ঞা আরোপ

আপলোড তারিখঃ 2018-04-29 ইং
আহত ১০ : ৬ মুরব্বির ওপর নিষেধাজ্ঞা আরোপ ছবির ক্যাপশন:
কাকরাইলে তাবলিগ জামায়াতের দু’গ্র`পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সমীকরণ ডেস্ক: রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্র`পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ও হামলার ঘটনায় প্রায় দশ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে ছয় মুরব্বির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাকরাইল মসজিদ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মসজিদে জর`রি বৈঠক হয়। সেখানে দুটি সিদ্ধান্ত হয়। আগামী ১ মে পর্যন্ত মাওলানা সা’দ পন্থী সৈয়দ ওয়াসিফ ও কাকরাইল মসজিদের খতিব ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জুবায়ের কাকরাইলের বাহিরে থাকবেন। দ্বিতীয় সিদ্ধান্ত হলো- দুই গ্র`পের দুই দুইজন করে চারজনকে সাময়িকভাবে কাকরাইলে আসা-যাওয়া না করতে বলা হয়েছে। সাময়িকভাবে কাকরাইল মসজিদে না যাওয়ার নির্দেশ পাওয়া মুরব্বিরা হলেন- আব্দুল্লাহ মনছুর, ড. এরতেজা হাসান, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান ও ড. আজগর। এবিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মার`ফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, ‘আমরা বহিরাগত সবাইকে বের করে দিয়েছি। মসজিদের স্বাভাবিক কাজকর্ম চলবে। এবিষয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।’ তিনি জানান, বাইরে থেকে কেউ এসে মসজিদে অবস্থান করতে পারবেন না। তবে নামাজ আদায় করতে ঢুকলে কোন বাধা দেওয়া হবে না। উল্লেখ্য, বিশ্ব ইজতেমার সময় তাবলিগ-জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সা’দকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংকট ঘনিভূত হয়। সা’দের বক্তব্য নিয়ে দুই পক্ষ অন্তত চারবার সংঘর্ষে জড়িয়েছে। এরই জেরধরে গতকাল আবারও সংঘর্ষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)